প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ শুরুর ঠিক আগে জাপান বড় একটি দুঃসংবাদ পেয়েছে। জাপানের দলটির অধিনায়ক ওয়াতারু এন্দো চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এই সঙ্গে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণাও দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। সংস্থা জানায়, ওয়াতারু এন্দোর পরিবর্তে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনোকে।
৩৩ বছর বয়সি এন্দো সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় জানান, বিশ্বকাপে খেলতে না পারার জন্য তার কোনো আক্ষেপ নেই।
তিনি লেখেন, 'চোট পাওয়ার পর থেকে সুস্থ হয়ে ফেরার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই কোনো আফসোস নেই। জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে জাপানকে সমর্থন করব।'
এন্দোর বিদায় জাপানের জন্য বড় একটি ক্ষতি বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি দলের মাঝমাঠ সামলানোর পাশাপাশি নেতৃত্বও দিয়ে আসছিলেন। এই অভিজ্ঞ মিডফিল্ডারের অনুপস্থিতিতে বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে জাপান।
আগামী রোববার (১৪ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো তিউনিসিয়া ও সুইডেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন