প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়ে গেছেন। মঙ্গলবার দুপুরের দিকে, ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান।
দগ্ধ ব্যক্তিরা হলেন- আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ। উল্লিখিত ছয়জন সকলেই ট্রলারটির কর্মকর্তা-কর্মচারী।
ওসি মো. মিজানুর রহমান আরও বলেন, দগ্ধ আট থেকে দশজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে ওসি জানান।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন, ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় একটি মুরিং বয়ায় নোঙর করা হয়েছিল। এর পরদিন, মঙ্গলবার দুপুরে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন