প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের তারাকান্দায় সড়কের ফুটপাত ধরে মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই বোনের মৃত্যু ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানের চালক মো. রাকিবুল (২১)-কে গ্রেফতার করেছে এসআরবি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে এসআরবি-১৪ ময়মনসিংহের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া রাকিবুল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটকান্দা গ্রামের আওয়াল শেখের ছেলে।
গ্রেফতারের পর রাতেই তাকে তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়। তারাকান্দা থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল হক জানান, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় বেপরোয়া গতিতে চালানো কাভার্ডভ্যানের চাপায় দুই বোন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে চালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
নিহত দুই বোন হলো—তারাকান্দা উপজেলার তালদিঘি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মুখলেছুর রহমানের মেয়ে মোছা. আরাবিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন সকালে দুই বোন মাদ্রাসায় পড়াশোনা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় তারা সড়কের ফুটপাত দিয়ে হাঁটার পথে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন