প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে এক নারী এবং তার ১১ মাস বয়সী শিশুকে নিয়ে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে আনসার সদস্যদের দ্রুত ও দায়িত্বপূর্ণ পদক্ষেপের কারণে তারা প্রাণে বেঁচে যান।
বুধবার (২২ জুলাই) বিকেল বেলা হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় ঘটে এ ঘটনাটি। পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদোয়ান জানান, বিকেলে তারা চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন এমন একটি নারীকে কোলের শিশুকে নিয়ে লক্ষ্য করেন। বিষয়টি নজরে আসার সাথে সাথে তারা দ্রুত ছুটে গিয়েছিলেন এবং ওই নারীকে বাধা দেন। কিন্তু ওই নারী বারবার চিৎকার করতে থাকেন যে তিনি বাঁচতে চান না এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকার করেন।
পরবর্তী সময়ে, সেখানে উপস্থিত র্যাব-৩-এর একটি টহল দল এগিয়ে আসে। এরপর সবাই মিলে ওই নারীকে আশ্বস্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এর পর হাতিরঝিল থানার ডিউটি অফিসারের মাধ্যমে ওই নারীর পরিবার থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।
সংবাদ পেয়ে তার স্বামী শরিফুল ইসলাম ছুটে আসেন। তিনি জানান, তার স্ত্রী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তারা। এ সময় মানিবাগে এক আত্মীয়ের বাসা থেকে শিশুকে নিয়ে বের হয়ে যান তার স্ত্রী। শেষ পর্যন্ত আনসার সদস্যরা মা ও শিশুকে অক্ষত অবস্থায় তার স্বামীর কাছে হস্তান্তর করেন।
স্ত্রী ও সন্তানের জীবন রক্ষায় আনসার সদস্যদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন