প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সীমান্ত ঘেঁষে ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে তিনটি নতুন থানা ও তিনটি আউটপোস্ট তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছে সেখানকার পুলিশ। মালদা জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এই থানা ও আউটপোস্টগুলো তারা চাচ্ছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে, মালদায় সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।
মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানান, রাজ্য সরকারকে দেওয়া প্রস্তাব অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে বর্তমানে চলমান তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জনবল আরও বৃদ্ধি পাবে। মূলত, মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এই তিনটি পুলিশ আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে।
নতুন থানা তৈরির পাশাপাশি হবিবপুরের জাজইল এবং বামনগোলা থানার জগদল্লা এই দুটি জায়গায় নতুন দুটি আউটপোস্টও তৈরি করার পরিকল্পনা রয়েছে। ইংরেজ বাজারের লুকোচুরি পুলিশ আউটপোস্টও উন্নীত করা হবে নতুন আউটপোস্ট হিসেবে। এই অঞ্চলগুলোতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান সহ সীমান্ত অপরাধ কমাতে এই থানা ও আউটপোস্ট সহায়ক হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন