প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারা গত এপ্রিলে ভেঙে দেওয়ার পর এবার বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে একটি দাবি তুলেছে।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি বাতিল করার জন্য গত মাসে হাইকোর্টে রিট করেছিলেন ক্ষমতাচ্যুত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। বর্তমানে সেই বোর্ড আইসিসির প্রতিনিধিদের কাছে আসন্ন বিসিবি নির্বাচনকে বৈধতা না দেওয়ার বিষয়ে দাবি জানিয়েছে।
আইসিসির দুই প্রতিনিধি, দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি, গতকাল ঢাকায় এসেছেন। আজ সকালে তারা বুলবুলের নেতৃত্বাধীন আগের বোর্ডের চার পরিচালক, আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম ও হাসানুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবিও জানিয়েছেন।
আজকের বৈঠকের পর, বুলবুলের ক্ষমতাচ্যুত বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের বিসিবির 'নির্বাচিত নেতৃত্ব' দাবি করে জানিয়েছে যে, আইসিসির দুই প্রতিনিধির ঢাকায় আসা নিয়ে তামিম ইকবালের বোর্ড বিভ্রান্তিকর দাবি করেছে।
গত ৩১ মে, অ্যাডহক কমিটি জানিয়েছিল, নির্বাচন ব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে যে, নির্বাচন পর্যবেক্ষণ করতে নয়; বরং বিসিবির বর্তমান পরিচালনা ব্যবস্থা পরিদর্শন করতেই ঢাকায় এসেছেন আইসিসির দুই প্রতিনিধি।
বৈঠকে, আইসিসির প্রতিনিধিরা জানান, তারা মূলত তথ্য অনুসন্ধানকারী দল। বিসিবির নির্বাচন তদারকি বা পর্যবেক্ষণের দায়িত্ব আইসিসি তাদের দেয়নি।
আইসিসির প্রতিনিধিদের কাছে, বৈঠকে বুলবুলের বোর্ডের পরিচালকেরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিসিবির পরবর্তী নির্বাচনকে বৈধতা না দেওয়া এবং প্রতিনিধি দল যেন একটি বিবৃতি দিয়ে জানায় তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ঢাকায় আসেনি, সে দাবিও জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন