প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তিনি এও উল্লেখ করেন যে, এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথে পণ্যবাহী জাহাজগুলোর সুরক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ-অভিযানকে আরও শক্তিশালী করা অপরিহার্য।
তিনি একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। সম্প্রতি সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হুথি গোষ্ঠীর হামলায় ইতালির একটি ইউরোফাইটার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর হুথিরা জানায়, তারা ইতালির বিরুদ্ধে কোনো লড়াই করছে না। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী তাজানি স্পষ্ট করেন যে, ইতালি কোনো যুদ্ধে লিপ্ত নয়।
মূলত, লোহিত সাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোকে হুথিদের হামলা থেকে রক্ষা করার উদ্দেশ্যে ইইউ ‘অ্যাসপাইডস’ নামের সুরক্ষা মিশন গঠন করেছিল। তাজানি জানান, সমুদ্রপথে অশান্তি বাড়লেও ইতালি এই মিশনকে সমর্থন অব্যাহত রাখবে। তিনি নিরাপত্তা মিশনের মেয়াদ বাড়ানো এবং কার্যক্রম আরও জোরদার করার কথাও উল্লেখ করেন।
ইতালির বাণিজ্যের জন্য লোহিত সাগর রক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ, দেশটির সামুদ্রিক ব্যবসার ৪০ শতাংশ এবং এশিয়ায় পাঠানো মোট পণ্যের ৬০ শতাংশ এই পথ দিয়ে যায়। তাই লোহিত সাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ইতালির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন