প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনকালে শিক্ষার্থীদের জন্য পাঠদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলদিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনের সময়ে তিনি বিভিন্ন শ্রেণীকক্ষে প্রবেশ করেন। এ সময়, তিনি সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত। তিনি তাদের ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ গড়ে ওঠার জন্য উৎসাহিত করেছেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল বলেন, ইউএনও মহোদয় দুটি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষার পরিবেশ, অবকাঠামোসহ নানা সমস্যা সম্বন্ধে কথা শুনেছেন এবং খোঁজখবর নিয়েছেন। ইউএনও মো. আল আমিন বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব। পরিদর্শনের সময়ে আমি মনে করলাম, শিশুদের কিছু সময় পাঠদান করি। তারা ক্লাসটি উপভোগ করেছে, এতে আমিও আনন্দিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন