ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

এআইনির্ভর সাইবার হামলা প্রতিহতের দাবি গুগলের


এআইনির্ভর সাইবার হামলা প্রতিহতের দাবি গুগলের

গুগল দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা প্রথম গোপন সাইবার হামলার কৌশল শনাক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা মন্তব্য করেছেন, অপরাধচক্র একটি বহুল ব্যবহৃত মুক্ত সফটওয়্যারের নিরাপত্তা ভাঙতে বিশেষ প্রোগ্রাম তৈরি করেছিল। তবে বড় ধরনের হামলা শুরুর আগেই সেটি আটকে দেওয়া সম্ভব হয়েছে।

গুগলের হুমকি গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, তারা একটি সাইবার অপরাধী জোটের কার্যক্রম পর্যবেক্ষণের সময় এই কৌশল শনাক্ত করেছে। এটি ছিল পাইথন ভাষায় লেখা একটি প্রোগ্রাম, যার উদ্দেশ্য ছিল দুই স্তরের পরিচয় যাচাই ব্যবস্থা এড়িয়ে যাওয়া।

গবেষকদের মতে, প্রোগ্রামটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির স্পষ্ট চিহ্ন ছিল। সেখানে শিক্ষামূলক ব্যাখ্যা, বাস্তবে অস্তিত্বহীন নিরাপত্তা মানের উল্লেখ এবং অত্যন্ত গোছানো কাঠামো দেখা গেছে। এসব বৈশিষ্ট্য সাধারণত বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে তৈরি লেখায় পাওয়া যায়।

আরও পড়ুন: ২ হাজার বছরের পুরোনো আঙুরের বীজে পাওয়া গেল আধুনিক মদের সূত্র

গুগলের বিশ্লেষক জন হাল্টকুইস্ট মন্তব্য করেন, এটি হয়তো শুরু মাত্র। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। গুগল জানাচ্ছে, দুর্বলতাটি সাধারণ প্রোগ্রামগত ত্রুটি ছিল না। বরং এটি ছিল উচ্চস্তরের যুক্তিগত ভুল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে শনাক্ত করতে পেরেছে। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত সফটওয়্যারের নাম প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে ত্রুটিটি ঠিক করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার হামলার সক্ষমতা বাড়াচ্ছে। গুগলের আশঙ্কা, ভবিষ্যতে দুর্বলতা খুঁজে বের করা থেকে শুরু করে হামলার প্রস্তুতি নেওয়ার সময় আরও কমে আসবে। এতে বড় ধরনের গোপন সাইবার হামলার ঝুঁকি বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা সংস্কার প্রস্তাব দিল পুলিশ বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং

০৪:৩৩ এম


নানা সংস্কার প্রস্তাব দিল পুলিশ বিভাগ

কাঠামোগত সংস্কার এবং জনবল বৃদ্ধিসহ নানা ধরনের প্রস্তাব পুলিশ সদস্যরা দিয়েছেন।জাতীয় জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধি, নতুন করে চারটি আর্মড পুলিশ ব্যাটালিয়ান গঠন, শিল্পপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাঠামোগত সংস্কার ও জনবল বৃদ্ধি নিয়ে বেশ কিছু প্রস্তাব পুলিশ সদস্যরা দিয়েছেন।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব উঠে এসেছে। এই বৈঠকটি গতকাল সোমবার রাতে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা প্রথম আলোকে এই তথ্য জানান।

জাতীয় জরুরি সেবার দায়িত্বে থাকা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মহিউল ইসলাম জানান, ‘৯৯৯’ সেবায় এখন একসঙ্গে ১০০ কল গ্রহণ করা সম্ভব। জনসংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অন্তত আরও ১০০ কল গ্রহণের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব তিনি দেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাহবুবুল করিম শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি, ডিএমপি এবং সিএমপির সাংগঠনিক কাঠামোর সংস্কার করে জনবল বৃদ্ধির প্রস্তাব দেন। তিনি বলেন, ‘ডিএমপি পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট। প্রায় তিন কোটি মানুষের নিরাপত্তায় ডিএমপির জনবল রয়েছে ৩৪ হাজার ৩১০ জন। ডিএমপির জন্য আরও ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগের প্রস্তাব তিনি তুলে ধরেন।’

শিল্প পুলিশের জন্য ২ হাজার ৩৭টি পদ সৃষ্টি করার প্রস্তাব করেন মাহবুবুল করিম। প্রতিটি বিভাগীয় শহরে ডিজিটাল ল্যাব, ফরেনসিক এবং ডিএনএ ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার কথাও বলেন।

বৈঠকে আরও চারটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে দেশে সাতটি বিভাগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইউনিট রয়েছে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি খুশি করার জন্য অনেক প্রতিশ্রুতি দেবেন না। বাস্তবসম্মত দাবিগুলো তিনি পর্যায়ক্রমে পূরণ করার আশ্বাস দেন।’ তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধি করে একসঙ্গে যাতে ২০০ কল গ্রহণ করা যায়, সেটি নিশ্চিত করা হবে। এছাড়া ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের জন্য ৮০০ জনবল নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইআরজিসির অর্থের উৎসের তথ্য চেয়ে কোটি ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং

০৪:৫০ এম


আইআরজিসির অর্থের উৎসের তথ্য চেয়ে কোটি ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর আর্থিক কার্যক্রম দুর্বল করতে নতুন পদক্ষেপ নিয়েছে। বাহিনীটির অর্থের উৎস, লেনদেন ও গোপন আর্থিক জাল সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'রিওয়ার্ডস ফর জাস্টিস' (Rewards for Justice) কর্মসূচির আওতায় এই অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এর লক্ষ্য হলো আইআরজিসির অর্থায়নের পথগুলো চিহ্নিত ও ভেঙে দেওয়া। এটি করার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে।

ঘোষণায় বলা হয়েছে, আইআরজিসির কুদস ফোর্স সংশ্লিষ্ট শাখা কিংবা তাদের অর্থায়ন ব্যবস্থার সঙ্গে জড়িত উৎস সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। বিশেষ করে সামনে রাখা প্রতিষ্ঠান (ফ্রন্ট কোম্পানি), নিষেধাজ্ঞা এড়িয়ে সহযোগিতা করা ব্যক্তি বা তাদের সঙ্গে লেনদেনকারী আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া যুক্তরাষ্ট্র জানতে আগ্রহী, আইআরজিসি কীভাবে তাদের সহযোগী ও মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অর্থ ও সামগ্রী স্থানান্তর করে। একই সঙ্গে কোন ব্যাংক, এক্সচেঞ্জ হাউস বা ব্যবসাপ্রতিষ্ঠান এই লেনদেনে সহায়তা করছে, সে সম্পর্কেও তথ্য আহ্বান করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা এবং তেহরানকে কূটনৈতিক সমঝোতায় আনাই মূল লক্ষ্য। এর আগের দিন যুক্তরাষ্ট্র ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নতুন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের তেল চীনে বিক্রি ও পরিবহনে আইআরজিসিকে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়ানোর অংশ হিসাবে দেখা হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নর্দান ইউনিভার্সিটিতে আইন বিভাগের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং

০৫:০৫ এম


নর্দান ইউনিভার্সিটিতে আইন বিভাগের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

শনিবার (৯ মে) এনইউবির আইন বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয় “From Aspiration to Advocacy: A Felicitation and Farewell Ceremony” শীর্ষক সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং আইন বিভাগের ৫৯তম ব্যাচকে বিদায় জানানো হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বেঙ্গল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামান ছিলেন। ট্রাস্টি বোর্ডের সদস্য মিস লাবিবা আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ ফয়েজ-উদ-দীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর নবীন আইনজীবীদের সাফল্য এবং বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। ২০২৫ সালের বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা জানানো হয়।

বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেন। নবীন আইনজীবীরাও তাদের সংগ্রাম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তুলে ধরেন। অতিথিরা আইন পেশায় নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা ক্রেস্ট প্রদান। অতিথিরা নবীন আইনজীবী এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পুরো আয়োজনজুড়ে আনন্দঘন ও আবেগময় পরিবেশ বিরাজ করেছিল।

সমাপনী বক্তব্যে আইন অনুষদের ডিন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে দাফন হবে আতাউর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং

০৫:১৩ এম


শহীদ মিনারে শেষ শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে দাফন হবে আতাউর রহমানের

স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে। তার নিজ বাসভবনে জানাজার পর তাকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। এই তথ্য অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়েছে।

সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতাউর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৪ বছর, এবং তিনি অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য ছিলেন।

অভিনয়শিল্পী সংঘ জানায়, আতাউর রহমানের কর্মমুখর জীবনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ বেদিতে রাখা হবে।

এরপর মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে অবস্থিত তার বাসভবনের সামনে খোলামাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে, বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার তিনি বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সময়ে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির পরেই এই বরেণ্য শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিন কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু আবারও অবস্থা খারাপ হলে রোববার (১০ মে) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আতাউর রহমান বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে পরিচিত। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত। মঞ্চনাটকে তার অবদানের জন্য তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%