প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের ঘটনায় যে মামলাগুলো হয়েছে, তার মধ্যে ৫৯টি মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব মামলার সঠিক ঘটনা উদঘাটনের লক্ষ্যে, সংস্থাটি প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত, ফরেনসিক আলামত এবং সংশ্লিষ্টদের ভূমিকার বিশ্লেষণ করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনের মামলার অগ্রগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, ডিবিতে জুলাই আন্দোলনের জন্য সংশ্লিষ্ট ৫৯টি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। আসামিদের অবস্থান শনাক্ত করা, কে কী ভূমিকা পালন করেছেন এবং ফরেনসিক তথ্য-প্রমাণ বিশ্লেষণের কাজ চলছে।
প্রায় ৪০ জিবির ডাটা পর্যালোচনা করতে হচ্ছে এবং আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মামলাগুলোর তদন্ত করছি।
তিনি আরও বলেন, আইনের মধ্যে থেকেই যথাযথ তদন্ত সম্পন্ন করা হবে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নে বলা হয়, জুলাই আন্দোলনকে ঘিরে একই ঘটনার একাধিক মামলা এবং মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে ব্যবস্থাগ্রহণ করা হবে কি না—এ প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার উল্লেখ করেন, এসব মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন