প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের জন্য ১৮ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল (রোববার) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানালেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. জুয়েল বেপারী (৩৭), মো. মনির হোসেন (৪৫), মো. রিফাত (২০), মো. মফিজুল ইসলাম (৪৯), মো. শাহিন মিয়া (৩৫), সুমন বেপারী (৩২), শাহ আমানত সাবির (২৩), মো. হোনাইন তানিম (২০), মো. শামীম, মো. রুহুল আমিন, বাবুল, মো. আরেফিন, মো. নাজমুল হোসেন (৩০), মো. রাজু (২৮), মো. জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো. আবিদুর রহমান (২০) এবং মো. বায়োজিত (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জনকে পরোয়ানামূলে, ছয়জনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন