প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা চৌধুরী। আবারও ক্লাবটি মালিকানা বদলের পথে রয়েছে। ক্লাবটির মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৩শ’ কোটি টাকার বেশি) দামে লেস্টারকে বিক্রি করতে আগ্রহী বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
একসময় প্রিমিয়ারে খেলা লেস্টার বর্তমানে খেলছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপের ২৪ দলের মধ্যে ২৩তম স্থান অর্জন করে তারা অবনমনের কবলে পড়েছে। আর্থিক অনিয়মের কারণে তাদের মৌসুমে ছয় পয়েন্টও জরিমানা গুনতে হয়েছে।
২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাই শ্রীবদ্ধনপ্রভা লেস্টারের মালিকানা গ্রহণ করেন। এর আগে এই ক্লাবটি ছিল মিলান মান্দারিচের মালিকানায়। কিং পাওয়ারের সঙ্গে জার্সি স্পনসরশিপ চুক্তির পর তাদের হাতে ক্লাবটি স্থানান্তরিত হয়।
কিং পাওয়ারের অধীনে লেস্টার দ্রুত ইংলিশ ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ২০১৪ সালে তারা প্রিমিয়ার লিগে ফিরে আসার পর মাত্র দুই বছরের মধ্যে অসাধ্য সাধন করে। ২০১৫-১৬ মৌসুমে তারা ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো বড় ক্লাবগুলোকে পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নেয়। ২০২১ সালে এফএ কাপও জেতে ক্লাবটি, যা ছিল তাদের ইতিহাসের প্রথম।
কিন্তু এই সাফল্যের পর সাম্প্রতিক বছরগুলোতে লেস্টারের আর্থিক ও মাঠের পরিস্থিতি ক্রমাগত অবনতি ঘটেছে। গত দুই মৌসুমের অবনমন ঘটেছে তাদের। ২০১৮ সালে ক্লাবের মালিক ভিচাই একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।
বর্তমানে কিং পাওয়ার লেস্টারকে নতুন মালিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য বিক্রয়মূল্য ২০০ মিলিয়ন পাউন্ড বা ৩৩শ’ কোটি টাকার বেশি হতে পারে। তবে লেস্টার থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন