প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) মধ্যরাত ১টার দিকে কক্সবাজার সদর থানার পুলিশ সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সাব্বিরের বাবা আলমগীর হোসেনকেও একই সঙ্গে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়। রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার হোসেনকে তার বন্ধু সাব্বির হোসেন ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রাত এসময় ১০টার দিকে নিহতের পিতা গিয়াসউদ্দিন সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা করেন। মামলার রুজু হওয়ার পর প্রযুক্তির সহায়তায় ৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান শনাক্ত করে কসবা থানা পুলিশ। এরপর কক্সবাজার সদর থানার পুলিশ সহায়তা নিয়ে তাকে গ্রেফতার করে।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, আনোয়ার হত্যার ঘটনায় তার পিতা মামলা করেছেন। আমরা দ্রুত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন