প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) দ্বারা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা ২২ জুলাই, ২০২৬, ০৬:০৯ পিএম-এ তুলে ধরা হয়েছে।
বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে "যে কেউ পানিতে ডুবে যেতে পারি, সবাই মিলে প্রতিরোধ করি" এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই সাঁতার প্রশিক্ষণ গ্রহণকারী ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আলোচনা সভা শেষে, পানিতে ডোবা প্রতিরোধ ও সাঁতার শেখার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আঁকা চিত্রপ্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (জঘখও) এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায়, 'নিরাপদে ভাসা' প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।
আয়োজকরা জানিয়েছেন, ৫ বছরের কম বয়সী শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা এবং বয়স ৬ বছর হলেই দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার শেখানোর বার্তা দিতেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সিআইপিআরবি-র এ ধরনের উদ্যোগ ও প্রশিক্ষণের ফলে এলাকায় পানিতে পড়ে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজিব চন্দ্র বিশ্বাস, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন এন্ড রিসার্চ ডিভিশন এর উপ-পরিচালক আবুল বারাকাত, তালতলী নিরাপদ ভাষা প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রজত জ্যোতি সেন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন