প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি পর্যায়ে তেল শোধনাগার (রিফাইনারি) স্থাপনের জন্য প্রাথমিক অনুমোদন অর্জন করেছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি।
এ অনুমোদন প্রদান করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
১৮ নভেম্বর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পূর্বে মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩ অনুসারে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসিকে রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তবে, এই ক্ষেত্রে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সকল শর্ত মেনে চলতে হবে।
অনুমোদনের শর্তাবলী অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট প্রচলিত এবং ভবিষ্যতে প্রণীত সকল আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করতে হবে। তাছাড়া, সব কার্যক্রমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৬, পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং পেট্রোলিয়াম বিধিমালা, ১৯৭৪ এর বিধান মেনে চলা আবশ্যক।
রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত সকল আইন ও বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। প্রাথমিক অনুমতিপত্র পাওয়ার পর, প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে।
এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, রিফাইনারি স্থাপনের যাবতীয় কার্যক্রম শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, রিফাইনারিতে উৎপাদিত সকল পণ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে সরবরাহ করতে হবে। এই শর্তও প্রাথমিক অনুমোদনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আদেশের অনুলিপি বিপিসির চেয়ারম্যানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন