প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেট বর্তমানে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এ কারণে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সর্বদা তুঙ্গে থাকে। যখন ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে শোবিজ তারকারা যুক্ত হন, তখন তা ভিন্ন মাত্রা সৃষ্টি করে। বলিউডের অনেক তারকা ক্রিকেট তারকাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
মনসুর আলি খান পাতৌদি ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ১৯৬৫ সালে দিল্লির একটি পার্টিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও, ১৯৬৯ সালে তারা বিয়ে করেন।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানটি ওই বছরের সবচেয়ে স্মরণীয় একটি আয়োজন ছিল।
যুবরাজ সিং ও হ্যাজেল কিচ
যুবরাজ সিং এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যতবার হ্যাজেল কিচের সঙ্গে কফি খেতে চেয়েছেন, হ্যাজেল ততবার রাজি হয়েছেন। কিন্তু যেদিন কফি খাওয়ার পরিকল্পনা থাকত, সেদিন হ্যাজেল ফোন বন্ধ করে রাখতেন। এভাবে প্রায় এক বছর ধরে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচের সাক্ষাৎ হতে সময় লেগেছিল। অবশেষে, তারা ২০১৫ সালে বালির একটি সৈকতে বাগদান সম্পন্ন করেন এবং ২০১৬ সালে বিয়ে করেন।
জহির খান ও সাগরিকা ঘাটগে
‘চাক দে!’ সিনেমার হকি তারকা প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাগরিকা ঘাটগে সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। যুবরাজ এবং হ্যাজেলের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে যোগ দেওয়ার পর তাদের সম্পর্ক প্রথমবারের মতো প্রকাশ্যে আসে।
হরভজন সিং ও গীতা বসরা
ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং ২০১৫ সালে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরার সঙ্গে বিয়ে করেন। তাদের প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ থেকে ছয় বছরের ছিল।
সংগীতা বিজলানি এবং মোহাম্মদ আজহারউদ্দিনের প্রথম সাক্ষাৎ ঘটে ১৯৯৬ সালে। এরপর তারা প্রেমে পড়েন এবং সংগীতাকে বিয়ের জন্য প্রথম স্ত্রীকে তালাক দেন আজহারউদ্দিন। সে সময় সংগীতা নিজের নাম পরিবর্তন করে আয়েশা আজহার রাখেন। এত আয়োজনের পরেও, ১৪ বছর সংসার করার পর ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন