প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার তিন ধনাঢ্য বিশিষ্ট ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা, ডাকাতির হুমকি দিয়ে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে বরগুনা পৌর শহরের বালিকা বিদ্যালয় সংলগ্ন তিন ব্যবসায়ীর বাড়ির সামনে ডাকাতির হুমকি দেয়া এই চিরকুট তিনটি পাওয়া যায়।
চিরকুটগুলোতে লেখা ছিল, 'আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।' লেখার শেষে হাসি চিহ্নিত একটি কার্টুন আকৃতির ছবিও আঁকা ছিল।
ভুক্তভোগী তিন ব্যবসায়ী হলেন বরগুনা পৌর শহরের চাল ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতা অমল কৃষ্ণ তালুকদার, আরেক চাল ব্যবসায়ী শংকর তালুকদার এবং স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার।
চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার বলেন, 'বাড়ির সামনে ডাকাতির হুমকি দেয়া চিরকুট পাওয়ার পরই বিষয়টি বরগুনা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানানো হয়েছে। এ ছাড়া পটুয়াখালী এসআরবি-৮ কে অবহিত করেছি। তারা আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন।'
চাল ব্যবসায়ী শংকর তালুকদার বলেন, 'আমার কোনো শত্রু নেই। কিন্তু কারা চিরকুট লিখে রেখে গেছে আমি জানি না। বিষয়টি প্রশাসনসহ জেলা বিএনপির নেতদেরকেও জানিয়েছি।'
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, 'চিরকুট রেখে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। ওখানে আমরা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। মজা করে নাকি কোনো উদ্দেশ্য নিয়ে এ কাজ করছে এবং কারা এটা করেছে সে বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন