প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোকছেদুল ইসলাম বলেছেন, যদি একটি রাজনৈতিক দল জনগণের কাছে যাওয়ার সময় ভয় পায় এবং তার পুলিশ প্রটেকশন অথবা আর্মি প্রটেকশনের প্রয়োজন হয়, তাহলে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক অবস্থান খানিকটা ভেবে দেখার প্রয়োজন রয়েছে। সম্প্রতি বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়গুলি উল্লেখ করেছেন।
মোকছেদুল ইসলাম বলেছেন, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রায় ককটেল বিস্ফোরণ ঘটেছিল—এটি তিনি সমর্থন করেন না। কোন রাজনৈতিক দল যখন তার কর্মসূচি পালন করার সময় অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে বাধা দেয়, তখন এটি তিনি মোটেও সমর্থন করেন না। এমন পরিস্থিতিতে এনসিপিরও শিক্ষা নিয়ে নিতে হবে, কারণ অন্য রাজনৈতিক দলও যখন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাইবে, তখন তাদের বাধা দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেছেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে গতবার যখন টুঙ্গিপাড়ায় গিয়েছিল, তখন তারা মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছিল—এ ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন তিনি।
সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেছেন, জনগণের কাছে পৌঁছানোর জন্য যদি কোন রাজনৈতিক দলকে ট্যাংকের ভেতরে ঢুকে পালিয়ে আসতে হয় কিংবা তাদের আর্মির প্রয়োজন হয় বা পুলিশের প্রয়োজন হয়, তাহলে তাদের রাজনীতিতে গ্রহণযোগ্যতা কতটুকু, সেটিও যাচাই করা উচিত।
তিনি বলেন, আমাদের দেশে রাজনীতিতে গুজব একটি বড় বিষয়। সর্বত্র গুজব দিয়েই আমরা রাজনীতি করি। আমরা চাঁদে কারোর মুখ দেখি বা বিভিন্ন ধরনের অজুহাত দিয়েই জনগণকে প্রতারণা করছি।
বর্তমানে ফেসবুকে অথবা বিভিন্ন লোকের মুখে শুনতে পাচ্ছি যে যাঁরা এই ককটেল ফুটিয়েছেন, তাঁরা এনসিপির কর্মী ছিলেন। যদি এনসিপি সত্যিই এই ধরনের কোন ঘটনা ঘটিয়ে নিজেদের জন্য আর্মি বা পুলিশ চায়, তাহলে এটি তাদের প্রতারণার একটি পরিকল্পনা ছাড়া আর কিছু নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন