প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন দুর্দান্ত ছন্দে রয়েছে। আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণভাগের অবিশ্বাস্য দৃঢ়তা টুর্নামেন্টজুড়ে তাদের এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
শেষ ষোলোর ম্যাচে স্পেন পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই জয়ের মাধ্যমে তারা বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের গোলবার অক্ষত রাখার কীর্তিও ধরে রেখেছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং নকআউট পর্বের দুইটি ম্যাচ খেলার পর মোট পাঁচটি ম্যাচে তারা এখন পর্যন্ত কোন গোলও হজম করেনি লা রোহা।
এবার বিশ্বকাপে বাকী সব দলের মধ্যে অন্তত একবার করে গোল হজম করার নজির রয়েছে। সেই তুলনায় একমাত্র ব্যতিক্রম হচ্ছে স্পেন। উনাই সিমনের অসাধারণ গোলকিপিং এবং রক্ষণভাগের চমৎকার সমন্বয় মিলিয়ে প্রতিপক্ষের আক্রমণভাগকে কার্যত নিষ্প্রভ করে রেখেছে স্প্যানিশরা।
বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে কোনো দলই পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হয়েও একটিও গোল না খাওয়ার নজির গড়তে সক্ষম হয়নি। ফলে স্পেন যদি তাদের বর্তমানে ক্লিন শিটের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে এবং পুরো আসরে অন্তত একটি গোল না খেয়ে শিরোপা জিতে কিংবা রানার্স-আপ হয়, তবে সেটি হবে বিশ্বকাপ ইতিহাসে একটি অনন্য রেকর্ড।
এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল একটাই, স্পেনের এই অভেদ্য রক্ষণভাগ প্রথম ভাঙবে কোন দল? নাকি কোনো গোল না খেয়েই বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস রচনা করবে লা রোহা? সেই উত্তর মিলবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন