প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলার ফলে তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হন এবং তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ফের হামলার শিকার হন। পরে তাকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞ পরিষদের সদস্য মহসেন হায়দারি এই তথ্য জানান। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এই সাক্ষাৎকারের উল্লেখ করা হয়েছে।
হায়দারি সাক্ষাৎকারে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর তেহরানের তিনটি হাসপাতালে পরপর বোমা হামলা চালানো হয়। মোজতবা খামেনি তৃতীয় হাসপাতালে ছিলেন। পরে তাকে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।
যেভাবে সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন?
মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দিয়েছেন হায়দারি। তার দাবি, গত ৮ মার্চ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সময় কোম শহরের বিশেষজ্ঞ পরিষদে বোমা হামলা হয়। এতে ৮ জন নিহত হন এবং নির্বাচনের নথিপত্র ধ্বংস হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে সদস্যরা গোপন কক্ষে কাগজের ব্যালটে ভোট দেন। সেখানে ৫৯টি ভোটের মধ্যে ৫০টি ভোট পেয়ে মোজতবা খামেনি নির্বাচিত হন। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট এবং একজন সদস্য ভোটদানে বিরত ছিলেন।
হায়দারি বলেন, শত্রুদের অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ছাড়া অন্য কাউকেই নেতা হিসেবে নির্বাচিত করা হবে না।
মোজতবা খামেনি কোথায়?
নির্বাচিত হলেও মোজতবা খামেনি এখনও প্রকাশ্যে আসেননি এবং তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ রাখছেন। এমনকি তিনি বাবার জানাজাতেও অংশ নেননি।
সম্প্রতি তিনি আহত বা বিকলাঙ্গ হয়ে আত্মগোপনে চলে গেছেন বলে গুঞ্জন রটে। মাসুদ পেজেশকিয়ান এক্সে নিশ্চিত করেন যে তিনি নতুন নেতার সঙ্গে আড়াই ঘণ্টা এক আন্তরিক পরিবেশে বৈঠক করেছেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবা খামেনির ভাগ্য নিয়ে মন্তব্য করেন, "আমি মনে করি না তিনি মারা গেছেন। তিনি খুব গুরুতরভাবে আহত হয়েছেন। তার শরীরের বাঁ পাশ, হাত, পা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি মারা গেছেন বলে আমি মনে করি না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন