প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ চীন সাগর সংক্রান্ত মালয়েশিয়ার সঙ্গে বিরোধপূর্ণ দাবির আলোচনায় চীন ‘অত্যন্ত যুক্তিসংগত’ আচরণ করছে বলে মন্তব্য করেছেন আনোয়ার ইব্রাহিম, যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন যে, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়গুলোকে সম্মান করা হলে এই আলোচনা অব্যাহত রাখা সম্ভব হবে।
একটি সাক্ষাৎকারে, সাউথ চায়না মর্নিং পোস্টকে আনোয়ার বলেন, দুই দেশেরই কিছু ‘রেড লাইন’ বা আপসের সীমা রয়েছে। চীনের কাছে কিছু এলাকা রয়েছে, যেগুলো তারা নিজেদের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। অন্যদিকে, মালয়েশিয়া কিছু জলসীমাকে নিজেদের অবিসংবাদিত সীমানার অংশ হিসেবে বিবেচনা করে।
আনোয়ার আরো বলেন, এসব সংবেদনশীল বিষয় নিয়ে দুই পক্ষের অবস্থানকে সম্মান করা জরুরি। তিনি উল্লেখ করেন, ‘ঠিক আছে, আমরা ওই জায়গাগুলোতে হাত দেব না।’
তবে, এসব সীমার বাইরে অন্যান্য বিষয়গুলোতে নমনীয়তা এবং সমঝোতার সুযোগ রয়েছে বলে তিনি জানান। আনোয়ারের ভাষায়, ‘সেখানে দেওয়া-নেওয়ার বিষয় আছে। তারা কিছুটা আমাদের জলসীমায় প্রবেশ করে, আমরাও কিছুটা তাদের জলসীমায় প্রবেশ করি।’ তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন