প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ থানার সূত্রে জানা যায়, নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নিয়মিত মাদক মামলায়, সাতজন মাদকসংক্রান্ত ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং তিনজন বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানিয়েছেন, "মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।" গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন