প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান মন্তব্য করেছেন যে, দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দুই দিনের দাপ্তরিক সফরের অংশ হিসেবে আজ শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গভর্নর ৭-৮ আগস্ট চট্টগ্রামে সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেবেন এবং নগরীতে বাংলা কিউআর প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
সফরের প্রথম দিনে গভর্নর গণি বেকারির কাছে গিয়ে ঐতিহ্যবাহী বেলা বিস্কুট কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। গণি বেকারির মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
গভর্নর বলেন, গণি বেকারির মতো বেশিরভাগ স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার, দেশের ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থার প্রতিফলন। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের প্রসার লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাছাড়া, তিনি দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে একটি আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল), নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন