প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয়ের মাধ্যমে শুরু করে আর্জেন্টিনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করে দলের মহাতারকা লিওনেল মেসি।
দ্বিতীয় ম্যাচের আগেই ইনজুরি থেকে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা। তাই ফুরফুরে মেজাজে রয়েছে মেসিবাহিনী।
ডালাসে দ্বিতীয় ম্যাচটি অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলার আগে, ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। ওই অনুষ্ঠানে বাজপাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে অনেক উৎফুল্ল দেখা গেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, বারবিকিউ করার সময় এমি মার্তিনেস নাচতে দেখা গেছে। তিনি বাকিদের সঙ্গে মজাও করছেন।
জুলিয়ানো সিমিওনে ও এক্সেকুয়েল পালাসিওসও বারবিকিউ খেতে দেখা গেছে। লাউতারো মার্তিনেস মোবাইলে কিছু একটা দেখাচ্ছিলেন সতীর্থদের।
কিভাবে একটি বারবিকিউ পার্টি আয়োজন করা হয়, তা দেখা গেছে ওই ভিডিওতে। বড় টুর্নামেন্টে অংশগ্রহণের সময় আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’ (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এই ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজনের ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের মাটিতে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ। রেকর্ডের বরপুত্র পরিচিত মেসি অসংখ্য রেকর্ডের দিকে অগ্রসর হচ্ছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ডালাসেই খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে জর্দান-অস্ট্রিয়া ম্যাচ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন