প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে অটোরিকশার পেছনে একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও ২ জন আহতও হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার সময় বাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের সময় গাজীপুর বাইপাস এলাকার একটি অটোরিকশা যাত্রীদের নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিল। যাত্রীর জন্য হঠাৎ অটোরিকশাটি সড়কের ওপর ব্রেক করে। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে ধাক্কা দেয়।
অটোরিকশাটি এতে সামনে থাকা অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে এবং আহত হয় আরও দুইজন। কিন্তু তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমে বলেছেন, খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কাটার দিয়ে অটোরিকশাটি কেটে দুজনের মরদেহ বের করেছে। তাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পাশাপাশি আহত আরও দুজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদের লাশ উদ্ধার করেছে। এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন