প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভারে মালিকপক্ষ কর্তৃক ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে অনেক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে সাভারের অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা।
তবে কিছু কারখানায় শ্রমিকদের একটি অংশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এখনও কর্মবিরতি পালন করে চলেছেন।
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৩(১) ধারায় এখনও ২১টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে, ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে উৎপাদন বন্ধ রেখেছে কয়েকটি কারখানার শ্রমিকরা।
কর্মবিরতি পালন করা কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন (বিডি) লিমিটেড, ম্যাংগো টেক্স লিমিটেড, কমফিট কম্পোজিট নিট লিমিটেড (ইউনিট-২), গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড, ম্যাক্সিমি এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড, দি রোজার ড্রেসেস লিমিটেড (ইসলাম গ্রুপ) এবং কাজীপুর ফ্যাশন লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ)।
পুলিশ জানিয়েছে, অনেক কারখানার শ্রমিক ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে কাজে ফিরেছেন। ফলে সেসব কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
এদিকে, ১৩(১) ধারায় মালিকপক্ষের সিদ্ধান্তে বন্ধ থাকা ২১টি কারখানা এখনও খুলে দেওয়া হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন