প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আরো একটি বিশ্বকাপ, নতুন করে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে লিড এনে দিলেন দলটির অধিনায়ক। এটি হলো বিশ্বকাপে মেসির গড়া ১৪তম গোল।
ডি পলের বাড়ানো পাস থেকে বাঁদিকে গোল করার মাধ্যমে ইতিহাসের পাতায় নিজেকে লেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল করার খেতাব অর্জন করেছেন।
এখন লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার গল্পে যুক্ত হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়। যে দিনটি ঠিক দুই দশক আগে ছিল, ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই তিনি গড়লেন নতুন একটি অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে গিয়ে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে বাজিমাত করলেন তিনি।
ক্যানসাস সিটিতে শিরোপাধারী আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়ে। শুরুর একাদশে থাকা মেসি ম্যাচের প্রথম বাঁশির সঙ্গে সঙ্গেই এই বিরল মাইলফলক ছুঁয়ে ফেলেন। ২০০৬ সালের ১৬ জুন জার্মানি বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে মাত্র ১৬ মিনিটে এক গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তরুণ মেসি।
এরপর ২০ বছর কেটে গেছে। বিশ্বকাপের মঞ্চে ২৬ ম্যাচ খেলে তিনি করেছেন ১৩ গোল, এবং জিতে নিয়েছেন কাঙ্ক্ষিত শিরোপাও। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে তার ২০০তম উপস্থিতি। আগের ১৯৯ ম্যাচে ১১৭ গোল করা মেসি আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন