প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার-টেকনাফ সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় একটি পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এই ঘটনায় তার সঙ্গে থাকা দেলোয়ার হোসেন নামে অপর এক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ হোসেন (৭০) ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শ্যামনগর গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে। আহতের নাম ফারুক হোসেন। তারা উভয়েই মোটরসাইকেলে করে টেকনাফ ভ্রমণে আসেন।
ভ্রমণ সঙ্গী ফারুক হোসেন জানান, নিহত মোশাররফ হোসেনের মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া এখন চলছে। এদিকে, শ্যামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য ও স্কুল শিক্ষক রবিউল ইসলাম জানিয়েছেন, মোশাররফ হোসেন প্রতি বছরই মোটরসাইকেল নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে বের হতেন। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিলেন। তখন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে জ্যামে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় তার সফর সঙ্গী দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের পল্লী চিকিৎসক মোশাররফ হোসেনের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এই দুর্ঘটনার সম্পর্কে কক্সবাজারের সংশ্লিষ্ট থানা পুলিশ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন