প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা ৭০০-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ মন্তব্য করেছেন, ‘আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরাব না, বরং সেখানে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চাই।’
মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও পরিষেবা খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কর্মরত আছেন। তাদের সঙ্গে যুক্ত করার জন্য আরও ৫০০ জনের বেশি বিশেষজ্ঞের পরিকল্পনা রয়েছে। এর ফলে নতুন করে প্রায় ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ সেখানে যোগ দিতে পারেন।
এছাড়া, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ইউনিট নির্মাণের জন্য স্থান নির্ধারণ সংক্রান্ত একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন