প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ ১ সেপ্টেম্বর, রাজশাহী রেঞ্জের মান্যবর উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ-এর শুভ জন্মদিন। এই মহান কর্মবীরের জন্ম হয়েছিল মেহেরপুর জেলার এক প্রগতিশীল ও সম্ভ্রান্ত পরিবারে, যেখানে মা-বাবার কোল আলো করে তার আগমন ঘটে।
শৈশবকাল থেকেই তিনি ছিলেন অনন্য সৃজনশীল প্রতিভা ও উদার মানবিক গুণের অধিকারী। তার স্বকীয় মেধা, কঠোর পরিশ্রম এবং কর্মনিষ্ঠা তাকে বাংলাদেশ পুলিশ বিভাগের এক উদীয়মান নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আঞ্চলিক পুলিশিংয়ের চিত্রে আমূল পরিবর্তন এসেছে। "পুলিশ শাসক নয়, শোষক নয়—পুলিশ জনগণের পরম বন্ধু ও সেবক"—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে রাজশাহী রেঞ্জের পুলিশ সদস্যরা কাজ করছেন। বলপ্রয়োগ বা ভীতি প্রদর্শনের পরিবর্তে, তিনি ভালোবাসা ও সেবার বার্তা দিয়ে সমাজ থেকে অপরাধ দূর করার অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
তার সুদূরপ্রসারী নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে রাজশাহী রেঞ্জ আজ মাদক নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমন এবং জনবান্ধব সেবা প্রদানে একটি মডেল হিসেবে গড়ে উঠেছে। সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
যখন সমাজ থেকে মানবিক মূল্যবোধ হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন আশিক সাঈদ স্যারের মতো হৃদয়বান ও মহানুভব ব্যক্তিরা প্রমাণ করেন যে পৃথিবীতে মানবিকতা এখনও বেঁচে আছে। যে কেউ তার দরবারে সাহায্যের আশায় আসলে খালি হাতে ফেরেন না। জনসেবায় তার এই নিবেদিতপ্রাণ ভূমিকা যেন খলিফা হারুনুর রশীদের মতো প্রজাবৎসল মানবিকতার এক আধুনিক রূপ।
আজকের এই শুভ দিনে আমাদের কামনা—পৃথিবীর সমস্ত ফুলের সৌরভে সুবাসিত হোক তার আগামী দিনগুলো। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে ও তার পরিবারকে সদা সুস্থ রাখুন এবং তাকে দীর্ঘায়ু দান করুন।
শুভ জন্মদিন স্যার!
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন