প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারত আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা হাসিনার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী যে-কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের আমলে ছাত্ররাজনীতিতে যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫ আগস্টের পর থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণে কাজ করে যাচ্ছে।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরফিন বলেন, আমরা অবিলম্বে খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগই আমরা দেবো না।
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আমাদের বন্ধুপ্রতিম দেশকে বলতে চাই, আপনারা যদি সত্যিই বাংলাদেশের বন্ধু হয়ে থাকেন, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তার শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন