প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে। গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মায়ামী রেস্টুরেন্টের বিপরীতে গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে, গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরঞ্জামাদি ব্যবহার করে গাছ অপসারণ কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় সড়কে পড়ে থাকা গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন।
মহাসড়ক যান চলাচল বিঘ্নিত হওয়ায় উভয় পাশে কিছু যান অপেক্ষা করলেও পরে গন্তব্যে রওনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন