প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নৌকাছড়া এলাকায় অসহায় ও দরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের মাধ্যমে চার শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দীঘিনালা জোনের উদ্যোগে নৌকাছড়ার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে এলাকার চার শতাধিক অসহায় ও দরিদ্র পাহাড়ি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সুরেশ চাকমা বলেন, “দুর্গম এলাকায় বসবাস করায় চিকিৎসার জন্য দূরে যাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। সেনাবাহিনীর উদ্যোগে বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা উপকৃত হয়েছি।”
দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমান বলেন, “বর্তমানে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসাসেবার সুযোগ সীমিত হওয়ায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যাঁদের পক্ষে দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন, তাঁদের জন্য এ আয়োজন তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন