প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। সভাটি যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আমিনুর রহমান মধু, মোঃ নাজমুল হোসেন বাবুল, মোঃ আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসাইন, যুগ্ম-আহ্বায়ক কাজী ইমরানসহ উপজেলা যুবদলের সদস্য এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে বক্তারা সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন