প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে। তিনি উল্লেখ করেছেন যে, তার (হাসিনা) নিজে থেকে দেশে ফেরার বা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, ‘১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের মতোই ছিল। সেই দুঃশাসন ভেঙে দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র-জনতা।’
চব্বিশের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’
রুহুল কবীর রিজভী আরও বলেন, ‘২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে ভূমিকা রেখেছিল ৭ নভেম্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে শিখেছে ৭ নভেম্বরের বিপ্লব থেকে।’
তিনি উল্লেখ করেন, ‘দেশে গোপনে কৌশলে বাল্যবিবাহ চলছে।’ এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন