প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টেস্ট র্যাংকিংয়ে জিম্বাবুয়ের অবস্থান সবার নিচে, ১০ নম্বরে। ওয়ানডে র্যাংকিংয়ে তারা ১১তম এবং টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১২তম স্থান অধিকার করেছে। তবে, একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেওয়া দলটি র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে পৌঁছাতে চায়।
বুলাওয়েতে, জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে ১৭০ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশকে অলআউট করে ১৩৮ রানে।
ম্যাচ শেষে দলের অধিনায়ক সিকান্দার রাজা মন্তব্য করেন, 'এটা ১৫০-১৫৫ রানের উইকেট। তাই জয় নিয়ে আশাবাদী ছিলাম। দুই-একটি ভুল আমরা করেছি, তবে বোলিং ইউনিট দারুণভাবে খেলেছে। কিছু ভুল তো হবেই। আমরা তিন বিভাগেই ভালো খেলেছি। হেড কোচ বলছিলেন, আজ আমাদের পারফরম্যান্সকে দশে আট দেবে।'
দলের পেস ইউনিটের প্রশংসা করে তিনি যোগ করেন, 'উইকেট দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বান্ধব ছিল। আগামীতে আমরা এ বিষয়টি মাথায় রেখে খেলতে নামব। আমাদের পেসাররা বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে স্ট্যান্ডার্ড ধরে রেখেছে। আমি খুবই খুশি। জয়ের চেয়েও বড় কথা হলো, আমরা যেভাবে খেলছি…'
জয়ের চেয়েও তিনি দলের উন্নতি নিয়ে বেশি উচ্ছ্বসিত। অধিনায়ক সিকান্দার রাজা বলেন, 'টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে অলআউট করা মানে আপনার দল সঠিক পথে আছে। বিশ্বকাপে আমরা সম্ভবত শীর্ষ সাতে শেষ করেছিলাম। তবে আমরা বিশ্বের শীর্ষ ৪-৫টি দলের একটি হতে চাই। আমাদের লক্ষ্য অনুযায়ী উন্নতি হচ্ছে, এটাই আমাকে খুশি করে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন