প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার হয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের মহানগর কমিটির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়।
চান্দগাঁও থানায় একটি তরুণী এ মামলাটি দায়ের করেছেন, যেখানে জয়কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন।
ওসি জানায়, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে জয়কে গত ১৯ জুলাই গ্রেপ্তার করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর অভিযুক্ত জয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানার সুইট প্যালেস হোটেলের ২০৮ নম্বর কক্ষে তাঁকে বিয়ের আশ্বাস ও প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তীতে ভুক্তভোগী জয়কে বিয়ে করতে বারবার অনুরোধ জানান, কিন্তু জয় বিয়েতে অস্বীকৃতি জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। শেষপর্যন্ত ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত জয় আগে থেকেই বিবাহিত।
এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারা অনুযায়ী চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ জয়কে আটক করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন