প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের বোচাগঞ্জের ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে তাঁর সাবেক স্ত্রী শিল্পীর বিরুদ্ধে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৪ জুন) দুপুরের দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রামদাস পাড়ায় এই ঘটনাটি ঘটে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় মোস্তাফিজুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা গেছে, নিহত ব্যক্তি সেতাবগঞ্জ পৌসভার মৃত ডা. নিয়াজ উদ্দিনের পুত্র। ইতোমধ্যে সেখানে সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান বলেন, রবিবার দুপুরে মোস্তাফিজুর রহমান আহত হন। প্রথমে তাঁকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আজ সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনাস্থলে এসে আমরা জানতে পেরেছি যে, মোস্তাফিজুরের সাবেক স্ত্রীর সঙ্গে তার কিছু বিরোধ ছিল এবং বনিবনা ছিল না। অভিযুক্ত স্ত্রী এখানে যাতায়াত করতেন। আমরা প্রাথমিকভাবে কোতোয়ালি থানার মাধ্যমে মোস্তাফিজুরের সাবেক স্ত্রীকে হেফাজতে নিয়েছি। ভবিষ্যতে পুলিশি তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন