প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
শনিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটে।
নিহত কাজল আক্তার ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং তিনি তিন সন্তানের জননী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কাজলের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে দেয়। মাথায় আঘাতের চিহ্নসহ তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল, অন্যদিকে দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় অবস্থান করছিল।
সকালে স্থানীয়রা পুলিশকে ঘটনা সম্পর্কে জানালে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহতের স্বজনরা দাবি করেছেন, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন