প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ঝাটিয়া গ্রামের রশিদ মিয়ার ছেলে সাগর (২১) এবং শেরপুর সদর থানার কইতরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে হোসেন (২৬)। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে টিএন্ডটি কলোনীর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন