প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন একটি সতর্কবার্তা প্রদান করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
এই সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজস্ব খরচ বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।
সোমবার (৩ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে মার্কিন দূতাবাস এই বার্তা প্রকাশ করেছে।
এতে তারা উল্লেখ করেছে, ভ্রমণের পরিকল্পনা করার সময় নিশ্চিত করতে হবে যে, যদি আপনার ভ্রমণে কোনো বিঘ্ন ঘটে অথবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়, তবে আপনি সেই পরিস্থিতির খরচ বহন করার মতো যথেষ্ট আর্থিক সক্ষমতা রাখছেন।
দূতাবাস আরও সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে এটি স্থায়ী পরিণতির কারণ হতে পারে। এই পরিস্থিতি ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা অথবা কাজ করতে অযোগ্য করে ফেলতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন