প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বিষয়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে ৩টি বিষয়ে ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সোমবার (২৭ জুলাই) বিকেল কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি কেন্দ্রে মোট ৭২ হাজার ২৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ হাজার ১৫৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। অবশিষ্ট ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৯১ শতাংশ পর্যবেক্ষণ করা হয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ৭০৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০১ জন, চাঁদপুরে ১২৮ জন, ফেনীতে ১৮২ জন, নোয়াখালীতে ৫৭২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২১৩ জন অনুপস্থিত ছিল।
এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলায় ১ জন, নোয়াখালীতে ৩ জন এবং ফেনীতে ১ জনসহ মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন