প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, মাধ্যমিক/মাদ্রাসা ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার বেলা ১১:০০ টার দিকে মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসাইন মুরসালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসাইন মাহী বিশ্বাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার শহিদুল্লাহ, সাবেক অভিভাবক সদস্য বকুল প্রামাণিক, সাংবাদিক মোঃ সজিব হোসেন, বিএনপি নেতা ইমরান মোল্লা, যুবনেতা এনামুল হক এবং কৃষক নেতা রেহেদ আলীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলা জনগণের প্রতি আহ্বান জানান বেশি বেশি গাছ লাগানোর জন্য।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন