প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবল বৃষ্টির ফলে দেশের ভিন্ন ভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি এবং পাহাড় ধসের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আমাদের সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই।’ মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এমন মন্তব্য করেছিলেন।
বন্যা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, যেসব স্থানে বন্যা দেখা দিয়েছে, বিশেষ করে কক্সবাজারে ভূমিধসে গতকাল ৯ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা প্রশাসকরা সেখানে সাহায্য প্রদানে এগিয়ে এসেছেন। আজ আমি ব্যক্তিগতভাবে রাঙ্গামাটি, কক্সবাজার ও খাগড়াছড়ির প্রত্যেক জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি।
মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য তিন জেলা—বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে ২০০ টন করে চাল এবং ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।
এছাড়া, দেশের অন্যান্য সব জেলার জন্যও ১০০ টন করে চাল এবং ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও জানান দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, আমাদের এ বিষয়ে (দুর্যোগ) সামগ্রিক প্রস্তুতি রয়েছে এবং বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের ঘটনা ঘটলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সহযোগিতা দেব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন