প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের আক্রমণের সরকারি নথি ও রেকর্ড বিকৃত করার চেষ্টা করা হয়েছিল, এমন গুরুতর অভিযোগ করেছেন সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অভি গিল। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে এটিকে অপরাধমূলক আচরণ বলে অভিহিত করেছেন।
ইসরায়েলি গণমাধ্যম 'ইসরায়েল হায়োম' ও 'চ্যানেল ১২'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভি গিল জানান, ৭ই অক্টোবর সকালে হামাসের হামলার পর নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথোপকথনের সময় বদলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ তজাচি ব্রেভারম্যান। রেকর্ড অনুযায়ী, সেদিন সকালে নেতানিয়াহুর কাছে প্রথম ফোন কলটি গিয়েছিল ৬:৪০ মিনিটে, তবে তা বাড়িয়ে ৬:২৯ করার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, হামলার শুরু থেকেই নেতানিয়াহু সতর্ক ছিলেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন—এমন একটি চিত্র দাঁড় করাতেই এই সময় পরিবর্তন করা হয়েছিল।
অভি গিল আরও উল্লেখ করেন, হামলার ঘটনার দুই সপ্তাহ পরেই তিনি সরকারি নথির অননুমোদিত সংগ্রহ ও সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে বিষয়টিতে হস্তক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এতদিন নীরব থাকলেও ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন না হওয়ায় তিনি সত্য প্রকাশের সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, নেতানিয়াহুর রাজনৈতিক দল 'লিকুদ' এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার বলে দাবি করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, ৭ই অক্টোবরের হামলার বিষয়ে নেতানিয়াহুকে আগে থেকে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি। সূত্র: দ্য টাইমস অফ ইসরায়েল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন