প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে, এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়কাল জুড়ে সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের আমবাগানে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন