প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘বীর’ হিসেবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ মন্তব্যটি করেন।
রাশেদ খান বলেন, ‘গণহত্যার মদদদাতা মেজর আখতারুজ্জামানকে বীর হিসেবে আখ্যায়িত করে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন।’ তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের এক মাস পর আওয়ামী লীগ সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে জামায়াত আমিরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে ২০২৪ সালের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও কি ক্ষমা করা হয়নি? রাশেদ খানের মতে, আজ মেজর আখতারুজ্জামানের জন্য যারা সহানুভূতি দেখাচ্ছেন, ভবিষ্যতে তারা শেখ হাসিনার জন্যও একই ধরনের অবস্থান নিতে পারেন।
জামায়াতের রাজনৈতিক চরিত্র নিয়েও তিনি প্রশ্ন তোলেন। রাশেদ খান বলেন, ১৯৭১ সালের গণহত্যায় সহযোগিতার অভিযোগের কারণে ২০২৪ সালের গণহত্যার বিষয়টি জামায়াতের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। তিনি জামায়াত আমির ও নেতাকর্মীদের মেজর আখতারুজ্জামানের প্রতি অবস্থানকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
রাশেদ খান আরও বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগে মামলা হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে কি তার বিরুদ্ধে থাকা অপরাধগুলো ক্ষমা হয়ে গেছে? একই সঙ্গে জামায়াতকে ‘অপরাধীদের পুনর্বাসন কারখানা’ বানানোর চেষ্টা না করার আহ্বান জানান।
এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। উক্ত গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জামায়াতের নেতাকর্মীরা।
আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার পক্ষে অবস্থান নিয়ে বলেন, অন্যায়ের প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেপ্তার ও অপমান করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে তিনি আখতারুজ্জামানকে ‘বীর’ হিসেবে উল্লেখ করেন।
তবে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জানিয়েছেন, আখতারুজ্জামান দলের কোনো নেতা নন; তিনি প্রাথমিক পর্যায়ের সদস্য। তার দাবি, ২০২৫ সালের ডিসেম্বরে আখতারুজ্জামান জামায়াতে যোগ দিয়ে সহযোগী সদস্যের ফরম পূরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন