প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই পশ্চিম আকাশে ভেসে উঠলো এক অপূর্ব ও বিরল মহাজাগতিক দৃশ্য। মেঘমুক্ত পরিষ্কার আকাশে সরু চাঁদের একদম গা-ঘেঁষে জ্বলজ্বল করতে দেখা যায় একটি অতি উজ্জ্বল তারা। নান্দনিক এই মহাজাগতিক মেলবন্ধন নজর কেড়েছে সর্বস্তরের সাধারণ মানুষের।
প্রত্যক্ষদর্শীদের মতে, সচরাচর রাতের আকাশে চাঁদ ও তারার অবস্থান দেখা গেলেও আজকের দৃশ্যটি ছিল একবারে ব্যতিক্রমী ও নয়নাভিরাম। চাঁদের খুব কাছাকাছি উজ্জ্বল এই জ্যোতিষ্কের অবস্থান পুরো আকাশজুড়ে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করে। পথচলতি মানুষ থেকে শুরু করে সব বয়সের কৌতুহলী দর্শক মুহূর্তের মধ্যেই এই রূপ দেখে মুগ্ধ হয়ে যান। সুন্দর এই মুহূর্তটি স্মরণে রাখতে অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও বন্দি করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও ব্যাপক সাড়া ফেলে।
উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, ও রংপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বিরল মুহূর্তটি প্রত্যক্ষ করতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। সুন্দর এই দৃশ্য এক নজর দেখতে বাড়ি-ঘরের ছাদ, খোলা মাঠ ও রাস্তার মোড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। একসাথে চাঁদ ও তাঁর মহাকাশের এমন মনোরম দৃশ্য স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্য ও আনন্দের সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন