প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় মো. ইউসুফ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার ভাইসহ আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ তিন নারী ও এক পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।ঘটনাটি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর গ্রামে ঘটে। নিহত ইউসুফ ভূঁইয়া ওই গ্রামের মৃত আলী আজগর ভূঁইয়ার ছেলে।নিহতের ছেলে মো. রাকিব হোসেন জানিয়েছেন, বাড়ির সীমানা নিয়ে তাদের এবং পাশের বাড়ির মৃত আশাদ মিয়ার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আশাদ মিয়ার ছেলেদের নেতৃত্বে তার অন্য ভাই ও আত্মীয়স্বজনেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তার বাবা ইউসুফ ভূঁইয়া ও চাচা মো. স্বাধীন ভূঁইয়া (৫৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।কালুখালীতে নছিমন-ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহতরাকিব হোসেন অভিযোগ করেন, প্রতিপক্ষের হামলার পর তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘ইউসুফ ভূঁইয়াকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত পাওয়া যায়। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন