প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজস্থানের টোডারাইসিং শহরের একটি মদের দোকানে হঠাৎ করে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। সোমবার এই ঘটনাটি ঘটে এবং এতে দু'জন ব্যক্তি আহত হন। পরে বন বিভাগের উদ্ধারকারী দল চেতনানাশক ব্যবহার করে ওই প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে।
সংবাদসংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, চিতাবাঘটি প্রথমে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির ওপর হামলা চালায়। এরপর সেটি দ্রুত মদের দোকানের ভেতরে প্রবেশ করে এবং কর্মরত একজন তরুণের ওপরেও আক্রমণ করে। উক্ত হামলায় আহত হন দু'জনই।
ঘটনাটি ঘটার পরে, দোকানের ক্রেতা এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। পরে জয়পুর চিড়িয়াখানা থেকে আসা বিশেষ উদ্ধারকারী দল চেতনানাশক বন্দুক ব্যবহার করে চিতাবাহাটি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে উদ্ধার করে।
আহত দু'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, কীভাবে চিতাবাঘটি শহরের জনবহুল এলাকায় প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, পুরো ঘটনাটি মদের দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেই ভিডিও 'ঘর কা কলেশ' নামের একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হলে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ইতোমধ্যে অনেকেই দেখেছে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওটি দেখার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং অনেকে শহরে বন্যপ্রাণীর প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া ও মানুষের বসতি সম্প্রসারণের ফলে এ ধরনের ঘটনা বাড়তে পারে, যা মানুষ এবং বন্যপ্রাণী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন